× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

ডেস্ক

শ্রীলঙ্কাকে নিয়ে নতুন টি-টোয়েন্টি সিরিজ ভারতের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
শ্রীলঙ্কাকে নিয়ে নতুন টি-টোয়েন্টি সিরিজ ভারতের

শ্রীলঙ্কাকে নিয়ে নতুন টি-টোয়েন্টি সিরিজ ভারতের বাংলাদেশ নারী দলের নির্ধারিত ডিসেম্বরের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। এরপরই নতুন পরিকল্পনা নিতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বাংলাদেশ না আসায় ফাঁকা সময়ের সূচি পূরণে শ্রীলঙ্কা নারী দলকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় বোর্ড। আগামী ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে লঙ্কানরা।

বাংলাদেশ সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি জানান, বিসিসিআই ই-মেইলের মাধ্যমে সিরিজ পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

রাজ্জাক বলেন, ‘হ্যাঁ, সিরিজ স্থগিত হয়েছে। পরে নতুন সময় ঠিক করা হবে। আপাতত কোনো তারিখ নির্ধারণ হয়নি এবং দ্রুতও হওয়ার সম্ভাবনা কম।’

ডিসেম্বরে ভারত সফর দিয়েই বাংলাদেশ নারীদের নতুন এফটিপি চক্র শুরুর কথা ছিল। একই সঙ্গে ওডিআই সিরিজ দিয়ে শুরু হওয়ার কথা ছিল নতুন উইমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ। এর আগেই আরও একটি পরিবর্তন আসে

ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর করা হয়েছে।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও শ্রীলঙ্কা উভয় দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ প্রস্তুতি। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। সর্বশেষ ওডিআই বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই দেখা হয়েছিল তাদের।


এ ক্যটাগরির আরো খবর..