× Banner

শ্রীরাধা হচ্ছেন শ্রীকৃষ্ণের আহলাদিনী শক্তি

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

কিশোরী পদ দেব শ্যামলঃ ‘শ্রীরাধা’ হচ্ছেন শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি। ব্র‏হ্মবৈবর্তপুরাণ বলছেন একা একা আনন্দ করা যায় না, এজন্য শ্রীকৃষ্ণ নিজের আনন্দ শক্তিকে পৃথক করেছেন। শ্রীরাধা শ্রীকৃষ্ণের বামপার্শ্ব হতে আবির্ভূত হয়ে শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হয়েছিলেন  এজন্য পন্ডিতগণ শ্রীরাধার নামকরণ করেছেন রাধিকা। রাধা বা রাধিকা শব্দটির অর্থ হল ধাবিত হওয়া।

যিনি পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হন তিনিই শ্রীরাধা। অর্থাৎ কৃষ্ণ ভজনে যিনি সমর্পিত তিনিই রাধা। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি। তার মধ্যে শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি অর্থাৎ আনন্দ শক্তি হচ্ছে শ্রীরাধা। এই হলাদিনী শক্তির ঘনীভূত ভাবই হল প্রেম। আর প্রেমের ঘনীভূত অবস্থা হল মহাভাব। শ্রীরাধা হলেন মহাভাব স্বরূপ। শ্রীরাধা শক্তি, আর শ্রীকৃষ্ণ শক্তি আর শক্তিমান। শক্তিমান ও শক্তি একই। সুতরাং শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ মূলতঃ এক ও অভিন্ন। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ এক হলেও লীলারস আস্বাদিতে দুই হলেন্ ।

শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত বলেন————
রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি।
অন্যেন্যে বিলসে, রস আস্বাদন করি॥ আদিলীলা/৪র্থ/৪৯।
শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ স্বরূপতঃ এক আত্মা।  পদ্মপুরাণ পাতালখণ্ডে আছে, মহাদেব নারদকে বলছেন, ‘‘রাধিকা পরদেবতা সর্ব্বলক্ষèীস্বরূপা সা কৃষ্ণাহলাদস্বরূপিনী।’’

পরস্পরের সহিত লীলা বিলাসের জন্য দুই দেহ ধারণ করেছেন। হলাদিনীর বিলাস বিশেষের নাম ভক্তি। শ্রীরাধাই শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তির মূর্ত বিগ্রহ। তিনি হচ্ছেন স্বরূপ শক্তির  মানে চিচ্ছক্তি। হলাদিনী,  সন্ধিনি ও সংবিৎ  এ তিনটি মিলে শ্রীকৃষ্ণের চিচ্ছক্তি। এ তিনটি শুধুমাত্র শ্রীকৃষ্ণেই আছেভ। জীবের মধ্যে নেই। স্বরূপ শক্তি স্বরূপ হতে অভিন্ন। এ তিনটি শক্তিকে বলা হয়েছে শুদ্ধ শক্তি।

শ্রীচৈতন্যচরিতামৃত শ্রীকৃষ্ণের স্বরূপ সম্পর্কে বলেন—–
সচ্ছিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ কৃষ্ণ ছাড়া অন্য কেহ এই স্বরূপের অধিকারী নন।
একই চিচ্ছক্তি তাঁর ধরে তিন রূপ॥ আধি লীলা /৪র্থ পরিচ্ছেদ/৫৩

শ্রীভাগবত বলেন—-
অনয়ারাধিত্যে নূনং ভগবান্ হরিরীশ্বরঃ
যন্নো বিহায় গোবিন্দঃ প্রীতো যামনয়দ্রহঃ১৪
‘অনয়ারাধিত্যে’ এই শব্দটির অর্থ হচ্ছে যিনি আরাধনা করেন। অর্থাৎ যিনি ভগবানের আরাধনা করেন তিনি রাধিকা। শ্রীশ্রীভাগবতে রাধারাণীর নাম উচ্চারণ করা হয় নাই। কিন্তু ‘‘অনয়ারাধিত্যে’’ এই শব্দটি দিয়েই শ্রীশ্রীভাগবতে শ্রীরাধার তত্ত্ব্টি উপস্থাপন করেছেন। রাধ্ ধাতু হতে রাধিকা শব্দ নিষ্পন্ন হয়েছে । রাধ্ ধাতুর অর্থ আরাধনা। যে রমনী আরাধনা করেন তিনি রাধিকা। শ্রীকৃষ্ণের প্রীতি বিধানই শ্রীরাধার আরাধনা।

শাস্ত্র বলছেন—–
আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্চা তারে বলে কাম।
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্চা ধরে প্রেম নাম ॥
নিজের কামকে চরিতার্থ করার জন্য যে বাসনা তা প্রেম নয় তা হচ্ছে কাম। কৃষ্ণ সুখের জন্য যা করা হয় তা হচ্ছে প্রেম। নিস্কাম ভালবাসাই হচ্ছে প্রেম। শ্রীরাধা বা ব্রজ গোপীরা শ্রীকৃষ্ণের সুখের জন্য লালায়িত ছিলেন। শ্রীরাধা কখনও নিজের সুখ কামনা করেননি।

শ্রীশ্রী ভাগবতের “অনয়ারাধিত্যে” এই শব্দটি দ্বারা কৌশলে শ্রীমতি রাধারাণীর নাম উল্লেখ কর্ াহয়েছে। শ্রীমতি রাধারাণী হচ্ছেন অত্যন্ত ভাগ্যবতী যিনি ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করতে পেরেছেন। শ্রীরাধা ষড় ঐশ্বর্য্যরে অধিকারীনি। একারণেই তাকে বলা হয়েছে সর্ব্ব লক্ষ্মী। শ্রীচৈতন্যচরিতামৃত বলেন—–
রাধা পূর্ণ-শক্তি, কৃষ্ণ পূর্ণ-শক্তিমান্।
দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রপরমাণ ॥
শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের সর্ববিধ বাসনা পূর্ন করেন এবং শ্রীরাধাতেই এরূপ যোগ্যতা রয়েছে। সুতরাং শ্রীরাধাই হচ্ছেন শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি। রাধা এবং কৃষ্ণের মধ্যে মূলতঃ কোন পার্থক্য নেই। শ্রীরাধা শক্তির মূল এবং শ্রীকৃষ্ণ স্বরূপের মূল, শক্তিমানের মূল। শক্তি ও শক্তিমানের মধ্যে মূলত কোন পার্থক্য নেই।
শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ অনেক লীলা বিলাস করেছেন । কিন্তু প্রেম বিতরণ করতে পারেননি। কারণ প্রেমের অধিশ্বরী দেবী ছিলেন শ্রীরাধা ।

শ্রীরাধাপ্রেমের তাৎপর্য কতটুকু ছিল এবং শ্রীরাধা এই প্রেম কিভাবে উপভোগ করতেন, কেন করতেন তা উপলব্ধি করতেই শ্রীকৃষ্ণ নিজের দেহ এবং শ্রীরাধার কান্তি একই ভূত করে শ্রীরাধা ও কৃষ্ণের মিলিত বিগ্রহ রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে আবির্র্ভূত হয়েছেন। যিনি হরিনামের প্রেমে জগৎকে ভাসিয়ে দিয়েছেন।
লেখকঃ আইনজীবি, সাহিত্যিক, নাট্যকার, মিডিয়া ব্যক্তিত্ব, শ্রীগৌরবাণী  সম্পাদক।


এ ক্যটাগরির আরো খবর..