× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

শ্রীপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

মাগুরা প্রতিনিধি :  মাগুরার শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্টিত হয়েছে ।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ সাহাদৎ হোসেন ।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মামুন হোসেন । এ সময় বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নেস্তোয়ারা খাতুন, ১নং গয়েশপুর ইউনিয়ন দলনেতা প্রণব কুমার পাল ও আমলসার ইউনিয়ন দলনেত্রী আফরোজা বিলকিস ।

আলোচনাসভা শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ দলনেতা ও দলনেত্রীদের মাঝে বাইসাইকেল, সেলাইমেশিন ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিঠুন কুমার বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..