× Banner
সর্বশেষ
অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

শ্রী শ্রী গুরুপূজা মহা-মহোৎসব-২০১৯

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পরমারাধ্যতম শ্রীগুরু পদপদ্ম পরমহংস কুলতিলক অষ্টোত্তরশতশ্রী ত্রিদন্ডি স্বামী ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজিকাচার্য্যবর্য্য শ্রীশ্রীমদভক্তি প্রসাদ মধূসুদন গোস্বামী মহারাজের ৬৭তম আবির্ভাব তিথি মহা মহোৎসব পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভেলাপুকুর শ্রী শ্রী গৌর গোবিন্দ গৌড়ীয় মঠে শ্রী শ্রী গুরুপূজা মহা-মহোৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়।

২৫শে জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টায় শ্রীশ্রীমদ্ভিক্তি প্রসাদ মধূসুদন গোস্বামী মহারাজ (মায়াপুর) কেক কেটে শ্রী শ্রী গুরুপূজা মহা-মহোৎসব-২০১৯ শুরু করেন।

সকাল ১০.৩০ টায় শ্রী শ্রী গৌর গোবিন্দ গৌড়ীয় মঠের সভাপতি শ্রী মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে  শ্রী গুরু পূজার মহিমাসূচক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক ও মধ্যমণি হয়ে পরমারাধ্যতম শ্রীগুরু পদপদ্ম পরমহংস কুলতিলক অষ্টোত্তরশতশ্রী ত্রিদন্ডি স্বামী ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজিকাচার্য্যবর্য্য শ্রীশ্রীমদ্ভিক্তি প্রসাদ মধূসুদন গোস্বামী মহারাজ (মায়াপুর) বক্তব্য রাখেন। বিশেষ আলোচক ছিলেন ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভিক্তি অমৃতানন্দ ভারতী মহারাজ (মায়াপুর)।

এছারাও ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভিক্তি বিনোদানন্দ ভাগবত মহারাজ, ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভিক্তি রসিকানন্দ আশ্রম মহারাজ (মায়াপুর), ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভিক্তি রক্ষক মাধব মহারাজ  (ঝারখন্ড), ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভিক্তি বৈভব বিষ্ণু মহারাজ, শ্রীপাদদ অজিত কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রপাদ বিমল চক্রবর্তী, শ্রীপদ মুরারী মোহন দাসাধিকাররী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দি নিউজ সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর পক্ষ থেকে ১০০ জন সেচ্ছাসেবককে শ্রী শ্রী গুরুপূজা মহা-মহোৎসব-২০১৯ উপলক্ষে টিশার্ট দেয়া হয়।

এর আগে বুধবার মঙ্গললাধিবাস, সন্ধ্যারতি, মন্দির পরিক্রমা, শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা শ্রী শ্রী গৌর গোবিন্দ গৌড়ীয় মঠে অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..