× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

বিয়ের সাজে শ্রাবন্তী, বিয়ে কি বাস্তবে নাকি পর্দায়?

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
বিয়ের সাজে শ্রাবন্তী, বিয়ে কি বাস্তবে নাকি পর্দায়?

লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর গোড়ের মালায় সেজে পারফেক্ট বাঙালি কনে শ্রাবন্তী পাশে টোপর মাথায় দিয়ে তৈরি বর, ওম। কেউ কেউ যখন ভাবছিল ভয় পাবে তাঁরা, সেটা না হয়ে উলটে ভালোবাসা ছড়িয়ে দিলেন দুজনে! তারই ঝলক নিজেই প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী। সঙ্গে বুঝিয়ে দিলেন নিন্দুকদের অকারণ মাথাব্যাথার দরকার নেই, পর্দায় তাঁদের রসায়ন কম জমজমাট হবে না।

তবে পলক ফেলতেই রোজকার দিনের অনায়াস সাজে ধার দিয়েছেন তাঁরা। ওমের পরনে, জিনস-শার্ট এবং শ্রাবন্তী সেজেছেন সালোয়ার কামিজে। আগামী ৪ঠা জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির। বছর খানেক আগেই ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী, তবে সেইবার তাঁদের জোড়িদার ছিল দর্শনা ও সোহম, কিন্তু এবার বদলে গেছে সম্পর্কের সমীকরণ। ভালো বন্ধুত্বটা তো ‘হল্লোড়’-এর ফাঁকেই তৈরি হয়ে গিয়েছে, এবার আরও গাঢ় হবে ওম-শ্রাবন্তীর বন্ধুত্ব। নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ ছবির পোস্টার শ্যুটে এমনই অবতারে ধরা দিলেন ওম-শ্রাবন্তী। বিয়ের বছর ঘোরবার আগেই আবারও টোপর মাথায় দিয়ে বিয়ের পিঁড়িতে ওম, তবে এবার রিয়েল লাইফে রিল লাইফে।

কেমন হবে এই ছবির গল্প? ‘ভয় পেও না’তে স্বামী-স্ত্রীর ভূমিকাতেই দেখা যাবে ওম-শ্রাবন্তীকে। চিত্রনাট্য বলছে, অনন্যা (শ্রাবন্তী) ডাঃ আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী। অন্যার সঙ্গে সম্পর্ক এক্কেবারে ভালো নয় শাশুড়ি মায়ের। বউমাকে নিয়ে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতে চান। কিন্তু এর মাঝেই গল্পে ঢুকে পড়ে নতুন টুইস্ট। এমনিতে ভূতে পায় পান শ্রাবন্তী, কিন্তু হরর ছবিতে অভিনয় করতে ভালবাসেন। এটি তাঁর চার নম্বর ভুতুড়ে ছবি। শ্রাবন্তীর কথায়, ‘ভূতের ভয় পেতে ভালবাসি। বেশ একটা গা ছমছমে ব্যাপার।’

তবে এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শ্রাবন্তী-ওম। এর আগে তাদের ‘হল্লোড়’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..