× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

ডেস্ক

শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করায় যান চলাচল স্বাভাবিক

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ মে, ২০২৪
শ্রমিকরা সড়ক অবরোধ

বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে বনানীতে সড়ক অবরোধের প্রায় দেড় ঘণ্টা পর সড়ক থেকে সরে গেছেন শ্রমিকরা সকাল ১০টার দিকে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। তবে তারা মালিকপক্ষের সঙ্গে সমঝোতার জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বিনা নোটিশ নেপারেল গার্মেন্টস লিমিটেড বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো তাদের বেতন বকেয়া রয়েছে। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে সড়ক অবরোধ প্রত্যাহার করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

তিনি বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শ্রমিকদের সঙ্গে সমঝোতার জন্য আসবে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..