× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

করোনা পরিস্থিতিতে ধান কাটতে শ্রমিকদের বাঁধা না দেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
শ্রমিকদের বাঁধা না দেওয়া

করোনা পরিস্থিতিতেও কৃষকের ধান কাটতে যাতে কোনও সমস্যা না হয়, সরকার সেলক্ষ্যে কাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের হাওরে আসতে কোথাও যেন কেউ বাধা না দেয় সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বলেছেন ড. কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নেত্রকোনার মদন উপজেলার হাওরাঞ্চলে ধানকাটা পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের এই করোনা পরিস্থিতির মধ্যেও খাদ্যের যোগান ঠিক রাখার জন্য সরকার হাওরের ফসল ঘরে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। যে কারণে ফসল কাটার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সব শ্রমিক ভাইয়েরা হাওরে আসতেন, তাদের সামাজিক দূরত্ব মেনে হাওরে আসার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, হাওরের ফসল যাতে কৃষক নির্বিঘ্নে ঘরে তুলতে পারে তার জন্য কাজ করছে সরকার। প্রকৃতিতে যদি চরম বিপর্যয় দেখা না দেয়, তাহলে এই ধান কৃষক কাটতে পারবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকার এ বছর ৭০/৭৫ শতাংশ ভর্তুকি দিয়ে ধান কাটার মেশিন কৃষকদের দিয়েছে। এ বছর ফসল ভালো হয়েছে। সরকারের পক্ষ থেকে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য লটারির মাধ্যমে তাদের কাছ থেকে ধান কেনা হবে। বর্তমানে মাঠ থেকেই কৃষকরা ভালো দামে বিক্রি করছেন।

তিনি জানান, সরকার আট লাখ মেট্রিক টন ধান কিনবে। সেটি নেত্রকোনায় শুরু হবে। সে সময় এর প্রভাব পড়বে বাজারে। কৃষক এর সুফল পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..