× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

বেতন-বৈষম্যের প্রতিবাদে বিবিয়ানা গ্যাস ফিল্ডের শ্রমিকদের কর্মবিরতি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ): এশিয়া মহাদেশের বৃহৎতম গ্যাস ফিল্ড হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা (সাউথ-প্যাড)এ বেতন-ভাতা বৈষম্যের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

  আজ সকাল থেকে কর্মস্থলে না গিয়ে বিবিয়ানা(সাউথ-প্যাড) এর প্রধান ফটকের বাহিরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। দাবী আদায় না হলে বিবিয়ানা গ্যাসক্ষেত্র অচল করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন কর্মবিরতিতে থাকা শ্রমিকরা। কর্মবিরতির ফলে গ্যাসক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানা(সাউথ-প্যাডে) ২০১৮ সালে শ্রমিকদের বেতন ছিল প্রায় ১৫ হাজার টাকা। ২০১৯ সালে টেন্ডারের মাধ্যমে শ্রমিকদের দায়িত্ব পায় শেভরন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। বর্তমানে সৈয়দ এন্টারপ্রাইজ প্রতিমাসে শ্রমিকদের বেতন প্রদান করে ১০-১১ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ দায়িত্ব পাওয়ার পর থেকে প্রায় ১ বছর যাবত শ্রমিকদের বেতন বেষম্য করে আসছে। এর প্রতিবাদ করলেই শ্রমিকদের ভাগ্যে জুটে নানা দুর্ভোগ-দুর্দশা।

দীর্ঘদিন ধরে বেতন-বৃদ্ধির দাবীতে সৈয়দ এন্টারপ্রাইজ এর বরাবর একাধিকবার লিখিত আবেদন জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে কোনো কর্ণপাত করছেনা ঠিকাদারী প্রতিষ্ঠানটি। সর্বশেষ গত শনিবার বেতন-ভাতা বৃদ্ধি প্রসঙ্গে শ্রমিকদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিয়েছিল ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। কিন্তু শ্রমিকদের সাথে আলোচনায় না বসে বেতন বৃদ্ধি করা যাবেনা সাফ জানিয়ে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলী হায়দর আলমগীর। ফলে শ্রমিকদের মাঝে দেখা দেয় উত্তেজনা।

শ্রমিকরা বলেন, শেভরন ন্যায্য বেতন-ভাতা দিয়ে আসলেও ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ শ্রমিকদের ন্যায্য বেতন না দিয়ে শ্রমিকদের সাথে বেতন বৈষম্য করে আসছে। এর ফলে রবিবার কর্মস্থলে যোগ না দিয়ে বিবিয়ানা (সাউথ-প্যাড) এর প্রধান ফটকের বাহিরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এব্যাপারে শেভরণের নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলী হায়দর আলমগীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুক্তিপত্র অনুযায়ী শ্রমিকদের বেতন যা নির্ধারিত করা হয়েছিল সেই আলোকেই আমরা বেতন-ভাতা প্রদান করে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..