× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

উহানের শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়ন নয়, দেশে ফিরতে দেওয়া হবে না -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশের যেসব প্রকল্পে উহানের শ্রমিক আছে, যারা এর মধ্যে উহান শহরে ফেরত গেছে, তাদের আর বাংলাদেশে আসতে দেয়া হবে না। তাদের ওয়ার্ক পারমিট আর নবায়ন করা হবে না। লাভেলা করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ বৈঠক করে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের পর মন্ত্রী ও কর্মকর্তাসহ ২১/২২ জনকে নিয়ে নিজের কার্যালয়ে বিশেষ এই বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

সবিচ জানান,  প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, করোনা ভাইরাস যেভাবেই হোক প্রতিরোধ করতে হবে। এছাড়া চীন থেকে দেশে আনা ৩১২ জনকে ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে।

সচিব আরও জানান, চীনের উহানে এখনও ১৭১ জন শিক্ষার্থী আছেন। শিগগিরই চীন থেকে নিয়ে আসা হবে। তাদেরকে আলাদা রাখা হবে। কিন্তু তাদের আনতে দেশ থেকে বিমান পাঠানো যাবে না। কারণ যে বিমান পাঠানো হয়েছিল, তার পাইলট ও ক্রুদের সিঙ্গাপুরসহ অন্যান্য দেশ ভিসা দিতে চাচ্ছে না। একারণে বিমান চলাচল মন্ত্রণালয়কে চার্টার্ড বিমান নিতে বলা হয়েছে।

সচিব জানান, উহান থেকে ঢাকায় যে চারটি ফ্লাইট আসে, সেই ফ্লাইটগুলোতে খুব বেশি প্যাসেঞ্জার বহন করে না। তাই ইউএস বাংলাসহ অন্যান্য এয়ারলাইনগুলো নিজেরাই এসব ফ্লাইট বন্ধ করে দেবে।


এ ক্যটাগরির আরো খবর..