× Banner
সর্বশেষ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রমিক লীগ কর্মী নিহত জাপার সঙ্গে সংঘর্ষে

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

বগুড়া প্রতিনিধি: জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে সংঘর্ষে শফিকুল ইসলাম (৩২) নামে এক শ্রমিক লীগ কর্মী মারা গেছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে। শুক্রবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম সান্তাহার পৌর শহরের চাবাগান এলাকার নজরুল ইসলামের ছেলে এবং পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম বাদশার ছোট ভাই।

পুলিশ জানায়, পৌর নির্বাচনে জাপার ভোট বিএনপি মনোনীত প্রার্থীকে দেয়া হয়েছে- এমন অভিযোগ করে আসছিলেন রাশেদুল ইসলাম। আর এ কারণেই তিনি পরাজিত হন বলে দাবি করছিলেন। এ নিয়ে কয়েকদিন ধরে জাপার সঙ্গে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীদের উত্তেজনা চলছিল। এরই সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় জাতীয় পার্টির এক নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে শ্রমিক লীগের নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ার শেল ও বেশ কিছু রাবার বুলেট নিক্ষেপ করেছে। এছাড়া বগুড়া শহর থেকে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..