× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দশ জন আহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
dog

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নিকটবর্তী খ্যাগড়াদানা গ্রামে পাগলা কুকুরের কামড়ে দশ ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে মাঠে কাজ করার সময় একটি পাগলা কুকুর তাদের কামড় দেয়।

কুকুরের কামড়ে আহতরা হলেন- খ্যাগড়াদানা গ্রামের সুফিয়া বিবি, খাদিজা খাতুন, স্বর্ণলতা, অশোক কুমার, পূর্ণিমা রানী ও আজিজুল সহ আরও ৪জন।

স্থানীয় ইউপি সদস্য আজিবর রহমান জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ একটি পাগলা কুকুর এসকল ব্যক্তিদের কামড় দেয়। এসময় তাদের চিৎকারে পাশ্ববর্তীরা দ্রæত এগিয়ে এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি আরও জানান পাগলা কুকুরটিকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জিয়াউর রহমান বলেন, আহতদের এন্টির‌্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..