× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে নবাগত ইউএনওর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সাথে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন বলেন বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর। সুন্দরবন সংলগ্ন উপজেলা হওয়ায় পর্যটকদের আগমন ঘটে বিভিন্ন সময়ে। তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আহব্বান জানান। শ্যামনগরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। এছাড়া সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা থাকায় সংস্কার বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং তিনি সকলের সহায়তা কামনা করেন।
সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা অবহিত করেন।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, রিপোর্টাস ক্লাব সভাপতি গাজী আল ইমরান, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ওসমান গণি সোহাগ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..