× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর গাবুরায় মার্কেট দখল অভিযোগের বিরুদ্ধে বিএনপি নেতার  সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
বিএনপি নেতার  সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ডুমুরিয়া বাজারের শেখ মার্কেট দখল করা হয়নি বরং স্থানীয় বিএনপির উৎসাহী সমর্থকরা ডিডসূত্রে দলীয় অফিস করেন। পরবর্তীতে ঐ মার্কেটের জায়গা নিয়ে বিরোধ জানতে পেরে অফিসের সাইন বোর্ড নামানো সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়।

এসব কথা গুলো বলছিলেন রবিবার শ্যামনগর উপজেলা প্রেসকাবে সংবাদ সম্মেলনে গাবুরা ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি জি, এম, মাসুদুল আলম।

তিনি আরও বলেন কোন গোডাউন বা কোন কিছু লুট করা হয়নি। তাছাড়া গোডাউন বা বাড়িঘর লুটপাট, ভাংচুর তিনি করেননি বা করাননি। এমনকি তার কোন বাহিনী নেই। তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে সকলের নিকট হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে আসা অভিযোগ গুলি  সরেজমিনে  তদন্ত করে প্রকৃত সত্য  ঘটনা উদঘাটন করতে আহবান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের কমিটি গঠন অতিশীঘ্রই অনুষ্ঠিত হবে। রাজনৈতিক পদপদবী নিয়ে সকলকে বিভ্রান্তি করতে শেখ আব্দুল হাকিম ক্ষোভে বা আক্রোশে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সখ্যতা সৃষ্টি করে ষড়যন্ত্র করছেন।

সংবাদ সম্মেলনকালিন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুবদলের উপজেলা সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক আহবায়ক জুলফিকার সিদ্দিক, শ্রমিকদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল সভাপতি আবু সহ বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..