× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্সারদের শ্যাডো এডুকেশন সেন্টার বন্ধ না রাখার দাবী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্সারদের শ্যাডো এডুকেশন সেন্টার গুলো বন্ধের আওতামুক্ত রাখার দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

আজ ঝিনাইদহ প্রেসক্লাবে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশে, ঝিনাইদহ ইউনিট এ সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ঝিনাইদহ ইউনিটের আহবায়ক অমিয় মজুমদার অপু বলেন, যারা শ্যডো এডুকেশন সেন্টার পরিচালনা ও পাঠাদান করেন তারা কোন স্কুল কলেজের শিক্ষক নন। তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বেকার শিক্ষিত যুবক যুবতী।

তিনি দাবি করেন, তারা প্রশ্নপত্র ফাঁসের মত কাজের সাথে জড়িত নন। এ প্রতিষ্ঠানে যারা পাঠদান করেন তাদের প্রায় সকলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এসব প্রতিষ্ঠানে পাঠাদান করে নিজের থাকা, খাওয়া ও পড়াশুনার খরচ চালান। পাবলিক পরীক্ষার সময় প্রায় ৩ মাস তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখেতে হয়। এতে তারা চরম অর্থিক সংকটে পড়ে। বন্ধ রাখার জন্য এসব শ্যাডো এডুকেশন সেন্টারে ছাত্রী ছাত্রী কমে যায়। এর সুবিধা নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের দ্বারা পরিচালিত কোচিং সেন্টার গুলো। যারা সরকারে নীতিমালা লংঘন করে কোচিং স্টোর চালাচ্ছেন বা ক্লাশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশে ঝিনাইদহ ইউনিটের যুগ্ম আহŸায়ক আল ইমরান, জে আর নাঈম, অমর ফারুক, কোষাধ্যক্ষ মিঠুন গোপাল কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..