শৈলকুপায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি॥০৩ ডিসেম্বর’২০১৭:  ঝিনাইদহের শৈলকুপায় শুরু হলো আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকাদার মোশাররফ হোসেন সোনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, সদস্য অধ্যক্ষ আবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা যুব লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমূল। এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে আওয়ামী লীগের প্রায় ৫’শ নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা হয়। এ কর্মসূচির আওতায় মাসব্যাপী সদস্য সংগ্রহ করবে উপজেলা আওয়ামী লীগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।