× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেষ সাক্ষাতে মীর কাসেমের পরিবারের ২৩ সদস্য

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ছয়টি গাড়িতে করে আনুমানিক ৪৫ জন সদস্য কারাগারের ভেতরে প্রবেশ করেন। তবে কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, দেখা করার অনুমতি পেয়েছেন পরিবারের ২৩ সদস্য।

এদের মধ্যে রয়েছেন মীর কাসেমের স্ত্রী আয়েশা খাতুন, দুই মেয়ে তাহেরা তাসমিন, ফাহমিনা আক্তার, দুই ছেলের বৌ শাহেদা ফাহমিদা, সুমাইয়া রাবেয়া, নাতি-নাতনিসহ অন্যরা। এর আগে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকার মিরপুরের বাসা থেকে কাশিমপুরের উদ্দেশে রওনা দেন তাঁরা।

এর আগে মীর কাসেমের পরিবারের সদস্যদের বিকেল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলে কারা কর্তৃপক্ষ।

প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..