× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

শেরপুর কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,হবিগঞ্জ প্রতিনিধিঃ  হাজার বছরের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হবিগঞ্জ,মৌলভীবাজার,সিলেট জেলার সীমান্তবর্তী মিলনস্থল শেরপুরে কুশিয়ারা নদীতে গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ উৎসবে মেতে ওঠেন শহর ও গ্রামের অর্ধ-লক্ষাধিক দর্শক। নদীর দুই পাড়ে দর্শকদের কলরব ও হাত তালিতে ভরে ওঠে নদীর দুই তীর।

শনিবার বিকেলে সদর উপজেলার শেরপুর হামর কোনা নৌকা বাইচ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকা বাইচে মৌলভীবাজার, হবিগঞ্জের ও সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি দৌড়ের নৌকা অংশ নেয়।

প্রায় দেড় কিলোমিটার বাইচ করে দর্শকদের আনন্দে মাতিয়ে জগন্নাথপুরের রিয়াদ পপবন নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান উড়াল পবন ও তৃতীয় স্থান অর্জন করে মৌলভীবাজারের আন্তহরী অজ্ঞান ঠাকুর নৌকা ।

অনুষ্টানে প্রধান উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মহা পরিচালক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দু পদ্দার বাচ্চু, মনমুখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেফুল, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন গেদায়, মোহাম্মদ অলিউর রহমান,সাংবাদিক এম এ আহমদ আজাদ,সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল.এম. মুজিবুর রহমান, সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ। উপস্থাপনায় ছিলেন আলী হোসেন রানা।


এ ক্যটাগরির আরো খবর..