× Banner
সর্বশেষ
ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পিআইডি

শেখ হাসিনার নেতৃত্বে নারী ক্ষমতায়ন হয়েছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০২৪
শেখ হাসিনার নেতৃত্বে নারী ক্ষমতায়ন

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়নের ভিত রচনা করে গিয়েছেন। তার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সমাজ অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচকের অন্যতম একটি হচ্ছে নারী ক্ষমতায়ন। শেখ হাসিনার নেতৃত্বে নারী ক্ষমতায়ন হয়েছে বলেই দেশে আজ সবক্ষেত্রে নারীরা সাহসী ও যোগ্য ভূমিকা রাখতে পারছেন। নারীদের সফল পদচারণায় দেশ আজ এগিয়ে যাচ্ছে।

আজ বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও ১১৫ নং নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর কোনো দরিদ্র জনগোষ্ঠীর দেশ না, এখন উন্নয়নশীল দেশ। ২০৩০ সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ ও ৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে বাংলার ১৭ কোটি মানুষ। আর এর জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

নারী ক্ষমতায়নে বরিশালের মেয়েরাও এগিয়ে থাকবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ সুখী, সমৃদ্ধ ও স্মার্ট দেশ। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তোমাদের মতো মেধাবী ছাত্র-ছাত্রী প্রয়োজন। স্মার্ট বাংলাদেশের যোগ্য চালিকাশক্তি হিসেবে নিজেকে গড়তে হবে। মননে থাকতে হবে আমরা হব স্মার্ট বাংলাদেশের গর্বিত নাগরিক।

চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুলতান আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান মজুমদার, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

এর আগে নগরীর আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও উত্তর আমানগঞ্জ মোফাজ্জল হোসেন খান সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস: ২০২৪ এর আলোচনা সভায় যোগদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..