জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে অনুষ্টিত ম্যাচে রায়গ্রাম ইউনিয়ন ফুটবল দলকে ১- ০ গোলের ব্যবধানে হারিয়ে কালীগঞ্জ পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিকালে খেলার উদ্বোধন ও পূরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি  ছিলেন. জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ জেলা  বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, উপজেলা  বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, আতিয়ার রহমান বিএনপি নেতা তবিবুর রহমান মিনি।
বিকালে ভূষন মাঠে দু্ইদলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর ম্যাচটির উদ্বোধন করেন  প্রধান অতিথি রাশেদ খাঁন। এরপর রেফারির বাশিতে বল গড়ায় মাঠে। তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধে গোলশূন্যা থাকে। দ্বিতিয়ার্ধে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দলের ফরেনার খেলোয়াড় ঝুনু একমাত্র গোলে জয় ছিনিয়ে আনে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হয় পৌরসভা একাদশের ক্যাপ্টেন হাসানুজ্জামান কায়েস। শেষে বিজয়ী দলের হাতে চ্যাস্পিয়ন ট্রফি ও ১০ হাজার  টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় জমজমাট ফাইনাল  খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, আব্দুর রাজ্জাক, মোমেনুল হক খোকা, খায়রুল ইসলাম ও আকিদুল  ইসলাম। পুরস্কার বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি ও তৌফিকুজ্জামান কাজল। ধারাভার্ষ্য দেন রবিউল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।