× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

শেখ হাসিনা হাওরের জন্য স্থায়ী প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন – পানি সম্পদ উপমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাওরের মানুষের মুখে স্থায়ী হাসি দেখতে চান। একারণে তিনি হাওরে স্থায়ী প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

দেশের কৃষিতে হাওরের মানুষের অনেক অবদান রয়েছে। তিনি হাওরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছেন। আজ সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে
উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়াও নদীভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট বিভাগের জন্য করণীয় সবকিছুই করছেন।

এনামুল হক শামীম আরো বলেন, এ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের সহযোগিতা করার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও নির্দেশ দেয়া হয়েছে। বাঁধ নির্মাণে অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

প্রধানমন্ত্রী আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডেল্টাপ্ল্যান-২১০০ বাস্তায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এ মহাপরিকল্পনা বাস্তবায়ীত হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না।

এটি বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিরলস কাজ করে যাচ্ছে। এসময় স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদ, প্রধান প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন উপস্থিত ছিলেন।
পরে উপমন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।


এ ক্যটাগরির আরো খবর..