× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনা সরকারই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে  -শ ম রেজাউল করিম

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Rezaul-Karim-3.jpg

 শেখ হাসিনা সরকারই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। অতীতে বিচারহীনতার সংস্কৃতিতে দেশ নিমজ্জিত ছিল। একসময় অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। জঙ্গীবাদের উত্থান ঘটেছিল। বিচার ব্যবস্থায় ছিল নগ্ন হস্তক্ষেপ। শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীতে বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিতব্য বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেম বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যোষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সচিব মোঃ রফিকুল ইসলাম, হিউম্যান রাইটস্ অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান বাদলসহ অন্যান্য কর্মকর্তাগণ, গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীগণ ও ভবন নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এসময় উপস্থিত ছিলেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম আরো বলেন, বিচার বিভাগের অপরিহার্য অংশ হচ্ছেন আইনজীবীরা। আইনজীবী ও বিচার ব্যবস্থার কল্যাণে শেখ হাসিনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বার কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে বার কাউন্সিলের ১৫ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মিত হচ্ছে। আইনজীবীদের জন্য এটি নজিরবিহীন আনন্দের বিষয়।

এসময় নির্মাণাধীন ভবন দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও দৃষ্টিনন্দন বার কাউন্সিল ভবন হবে উল্লেখ করে এ ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আইনজীবীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

মন্ত্রী নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।


এ ক্যটাগরির আরো খবর..