× Banner
সর্বশেষ
চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

শুরু হয়েছে সপ্তাহব্যাপী নজরুল সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: গত বুধবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নজরুল সম্মেলন। রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় এর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

বক্তব্য রাখেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, এএমএম ফরহাদ [আবু ফরহাদ], মীজানুর রহমান, এটিএম মমতাজুল করিম, কবি নাতনি বেগম খিলখিল কাজীসহ অনেকে।

সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। নজরুলের গান নিয়ে আলোচনা করবেন নজরুল একাডেমি ও অগি্নবীণার শিল্পীরা। ২৭ নভেম্বর ফেনী শিল্পকলা একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন খিলখিল কাজী, সুবর্ণ কাজী ও চট্টগ্রামের জেলা প্রশাসক। পরের দু’দিনের অনুষ্ঠান রাজধানীর মগবাজারের বেলালাবাদে নজরুল একাডেমির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..