বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটবাণিজ্যএবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেনপ্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন মানুষের আগ্রহ বেশি।

পাট দেশের ঐতিহ্যের সাথে জড়িত। এতবছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে নৈতিকতা ও সক্ষমতা নিয়ে কাজ করতে হবে।

আজ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেনবিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগী মনোভাবসক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।