নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধিঃ  নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুর ১টা ২০মিনিটে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ বারী হাওলাদার এই আদেশ দেন। এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডিত আসামিরা হলেন- নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহিদুর রহমান মিনা ওরফে শহিদ (৫২), তার ভাই মো. ইলিয়াছ মিনা (৫৬), সাহিদুর রহমান মিনার ছেলে মো. আশিকুর মিনা ওরফে আশিক (২২), মোশারফ মিনার ছেলে মো. রাসেল মিনা (৩০), হাতেম মোল্লার ছেলে বাশার মোল্লা (৩০), মোশারফ মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৫), আটেরহাট এলাকার হারান মোল্লার ছেলে এনায়েত মোল্লা (৫৩), পইলডাঙ্গা এলাকার মতিয়ার মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৪) ও মুসা মিনার ছেলে মামুন মিনা (২৮)।

গেলো বছরের ১ ফেব্রুয়ারি রাত আটটার দিকে ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে প্রভাষ রায়কে ছুরিকাঘাতে জখম হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়। পরে রাতে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।