× Banner
সর্বশেষ
চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

শুরু হচ্ছে ‘মীরাক্কেল ৯’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ফের মীর তার ‘মীরাক্কেল’ নিয়ে ফিরে আসছেন আগামী ১০ই ডিসেম্বর। জি বাংলা কর্তৃপক্ষ ‘মীরাক্কেল’ প্রায় এক বছর বন্ধ রেখেছিল। তবে নতুনভাবে ‘মীরাক্কেল ৯’ শুরু হচ্ছে দুই বাংলার শিল্পীদের নিয়ে।

এবারও তার শোয়ে অশ্লীলতা থাবা মারবে কিনা এ-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এ অনুষ্ঠানটির প্রাণ মীর সাফ জানিয়েছেন, সেক্স, পলিটিক্স আর রিলিজিয়ন ছাড়া কমেডি হয় না। মীর আরও জানিয়েছেন, এই সেদিন একজন বলেছেন, আপনারা যে ননভেজগুলো দেন সেগুলো ভালই লাগে। এ ফ্লেভারটা আমাদের জীবনে আছে। তবে ছেলে দশটা পনেরোতে ঘুমোতে যায়। ননভেজগুলো যদি তার পরে ছাড়েন তাহলে ভালো হয়।

এবারের অনুষ্ঠান নিয়ে মীর জানিয়েছেন, এবার কিন্তু ‘মীরাক্কেল’ মানে একটা গোটা পাড়া। পাড়ার তিন ভাড়াটে পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র রাতের খাওয়া-দাওয়া সেরে এসে ব্যালকনিতে বসেন। আর শ্রীলেখা পাড়ার টপ সেলিব্রিটি বৌদি। এবারের সিজনে দেব ও শুভশ্রিকে আনার খুব ইচ্ছে মীরের। একবার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার। তবে ‘মীরাক্কেল ৯’ নিয়ে শুধু মীরই যে এক্সাইটেড তা নয়, এক্সাইটেড দুই বাংলার দর্শকও।


এ ক্যটাগরির আরো খবর..