× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

শীর্ষ চারের লড়াইয়ে টিকে থাকল লিভারপুল

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
liverpool

আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার চেষ্টা অব্যাহত রেখেছে লিভারপুল। গতকাল কিং পাওয়ার স্টেডিয়ামে কার্টিস জোন্সের জোড়া গোলে স্বাগতিক লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে লিস্টারকে চ্যাম্পিয়নশীপের দিকে আরো ঠেলে দিল লিভারপুল। ম্যাচে রাইট ব্যাক ও মিডফিল্ডের মধ্যে কার্যকর গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। একটি গোলসহ দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে লিভারপুলকে পৌঁছে দিয়েছেন শীর্ষ চারের মাত্র এক পয়েন্ট দূরত্বে।

তবে শীর্ষ চার-এ স্থান নিশ্চিতের জন্য মৌসুমের শেষভাগে নিউক্যাসল অথবা ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যর্থতা কামনা করতে হবে জার্গেন ক্লপের শিষ্যদের। অবশ্য টানা সাত ম্যাচে জয়ের ধারায় থেকে প্রতিদ্বন্দ্বিদের চাপের মধ্যে রেখেছে রেডরা। ওই দল দুটির হাতে আরো তিনটি করে ম্যাচ বাকি থাকলেও লিভারপুলের হাতে রয়েছে দুটি ম্যাচ।

ক্লপ বলেন,‘আমরা শুধু চেস্টা করতে পারি। তারা যদি হোঁচট খায় তাহলে সেটি যেমন লজ্জার হবে, তেমনি সেখানে পৌঁছাতে না পারাটাও হবে আমাদের জন্য ব্যর্থতা। সুতরাং আমাদেরকে নিজেদের কাজটা করে যেতে হবে। আমি মনে করি আমরা উইরেপীয় ফুটবলের যোগ্য দল, যদিও ছয় সাপ্তাহ আগে দলের মধ্যে সেটি দেখা যায়নি।’

প্রিমিয়র লিগের শিরোপা জিতে বিশ্বকে চমকে দেয়ার সাত বছর পর লিস্টারকে দেখা যাচ্ছে একেবারেই দৈন্য দশায়। মৌসুমের আর মাত্র দুই ম্যাচ বাকী থাকতে রেলিগেশন জোন থেকে দুই পয়েন্টের দূরত্বে রয়েছে লিস্টার। ভয়ঙ্কর পরিস্থিতির শংকা নিয়ে আগামী সোমবার নিউক্যাসল সফরে যাবে লিস্টার। সপ্তাহ শেষের ম্যাচে এভারটন অথবা লিডস জয় পেলে অবনমনের ভাগ্য বরণ করতে পারে লিস্টার। গতকাল ম্যাচের ৩৩ ও ৩৬ মিনিটে পরপর গোল করে লিভারপুলকে এগিয়ে দেন জোন্স। বিরতি থেকে ফিরে ৭১ মিনিটে সফরকারীদের হয়ে তৃতীয় গোলটি করেন আর্নল্ড।


এ ক্যটাগরির আরো খবর..