× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শিশুর সকল সর্দিকাশি মানেই নিউমোনিয়া নয়

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: আমাদের শিশুরা শীতে যেসব রোগ যেমন, ঠান্ডা, কাশি ইত্যাদি হয় তা কিন্তু বেশির ভাগই নিউমোনিয়া নয়। ভাইরাসজনিত এই রোগের নাম ব্রংকিউলাইটিস। ব্রংকিউলাইটিসকে অনেকে নিউমোনিয়া ভেবে ভুল করেন।

ফুসফুস হলো উল্টানো গাছের মতো। গাছের কাণ্ড থেকে শাখা-প্রশাখা বিস্তৃত হয়ে পাতায় শেষ হয়। পাতার বোঁটায় প্রদাহ হলে (ভাইরাসের কারণে) এটাকে বলে ব্রংকিউলাইটিস। আর পাতায় প্রদাহ হলে নিউমোনিয়া। সুতরাং দুটি এক অসুখ নয়।

ব্রংকিউলাইটিস দুই বছরের কম বয়সের শিশুদের বেশি হয়ে থাকে। এতে নাক দিয়ে পানি পড়ার পর কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। জ্বরের মাত্রা কম থাকে, বুকে বাঁশির মতো আওয়াজ হয়। এতে রক্ত পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় না, তবে ভবিষ্যতে শিশু আবারও আক্রান্ত হতে পারে। পক্ষান্তরে নিউমোনিয়া যেকোনো বয়সে হতে পারে। এতে শিশুর খুব জ্বর হয়, অসুস্থতা চেহারায় প্রতিফলিত হয়, কাশি ও শ্বাসকষ্ট হয়। বুকের এক্স-রে করলে কালো ফুসফুসে সাদা সাদা দাগ দেখা যায়। রক্ত পরীক্ষায় শ্বেতকণিকার মাত্রা বেড়ে যায়। সেরে উঠতে সময় লাগে।

ব্রংকিউলাইটিসে বেশির ভাগ শিশুকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যায়। তবে সুস্থ শিশুদের ব্রংকিউলাইটিসে আক্রান্ত শিশু থেকে সরিয়ে রাখতে হবে। দিনের বেলায় রোদ উঠলে বাচ্চাকে খোলামেলা জায়গাতে রাখুন। জ্বরের জন্য প্যারাসিটামল আর নাক বন্ধ হয়ে গেলে সাধারণ স্যালাইন (লবণ–পানি) ব্যবহার করা যেতে পারে। তবে ভিক্স, বাম দেওয়া যাবে না। অহেতুক নেবুলাইজার কিংবা যন্ত্রের সাহায্যে কফ পরিষ্কারের নামে সাকশান দেওয়ারও প্রয়োজন নেই।

এ সময় তরল খাবার, বিশেষ করে বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। খুব বেশি কাশি না হলে সপ্তাহে দু-একবার গোসল করাতে পারবেন, অন্য সময় কুসুম গরম পানিতে পাতলা কাপড় ভিজিয়ে শরীর মুছে দিন।

সিগারেট, মশার কয়েল ও রান্নাঘরের ধোঁয়া থেকে দূরে রাখুন। ভাইরাসজনিত এই রোগে অ্যান্টিবায়োটিক লাগে না। তবে শ্বাসকষ্ট খুব বেশি হলে, বাচ্চা অজ্ঞান হয়ে গেলে, খিঁচুনি হলে, ঠোঁট নীল বা কালো হয়ে গেলে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..