× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

শিশুর মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি:  চাঁদনী মালেক (১১) নামে এক শিশুর মরদেহ রাজধানীর কাফরুল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

২৫ মে বিকেলে উত্তর কাফরুল ৪৩২ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চাঁদনী পাবনা জেলার বহরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে। সে কাফরুল এলাকায় মামা জাকির হোসেনের বাসায় বসবাস করতো।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ আহম্মেদ বলেন, বিকেলে চাঁদনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করার পথে চাঁদনীর মৃত্যু হয়।

শিশুটি মারা গেলে জাকির হোসেন মরদেহ নিয়ে বাসায় ফিরে যান। পরে সংবাদ পেয়ে ওই বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানায়।


এ ক্যটাগরির আরো খবর..