× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

শিশুর বিরুদ্ধে মামলা!

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আট বছরের দুই শিশুর বিরুদ্ধে মামলার পরামর্শ দেওয়া হয়েছে থাইল্যান্ডে ভোটার তালিকা ছিঁড়ে ফেলার অভিযোগে। শুক্রবার দেশটির কামফায়েং এলাকার পুলিশপ্রধান নির্বাচন কমিশন কর্মকর্তাদের এ মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন।

আগামী ৭ আগস্ট গণভোট উপলক্ষে কামফায়েং এলাকার ভাচিরাসানসুকসা স্কুলটিকে ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়েছে। স্কুলটিতে তাই ভোটার তালিকা টানানো হয়েছিল। গোলাপি কাগজে ছাপা ওই ভোটার তালিকা দেখে আকৃষ্ট হয়েছিল দুই শিশু। তাই সুন্দর কাগজ সংগ্রহের জন্য তারা ভোটার তালিকা ছিঁড়ে ফেলে।

মঙ্গলবার ভোটার তালিকা ছেঁড়ার অভিযোগে শিশু দুটিকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা স্বীকার করেছে কেবল গোলাপি কাগজগুলো পাওয়ার জন্যই তারা ভোটার তালিকা ছিঁড়েছে।

প্রাদেশিক পুলিশপ্রধান মেজর জেনারেল দামরং ফিটফং স্থানীয় নির্বাচন কমিশন কর্মকর্তাদের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর তিনি শিশু দুটির বিরুদ্ধে মামলার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেছেন, ‘প্রাপ্তবয়স্ক, শিশু ও মাতালদের জন্য পৃথক আইন রয়েছে। আমরা নিয়ম মেনে চলি। বিচারকই এ ক্ষেত্রে সিদ্ধান্ত দেবেন।’

দামরং আরো জানান, শিশু দুটির বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হবে। তারা স্বেচ্ছায় নাকি অপরাধ করার মানসিকতায় এটি করেছে, সে ব্যাপারে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..