× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

পিআইডি

শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার উদ্দেশ্য -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
শিক্ষার উদ্দেশ্য

প্রত্যেকটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কক্সবাজার জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষার উদ্দেশ্য অনেক বড়। এর উদ্দেশ্য শুধু জিপিএ ফাইভ অর্জন অথবা ভালো ফলাফল করা নয়, বরং এটা শিক্ষার একটি ক্ষুদ্র অংশ। তিনি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকসহ সব অংশীজনদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান এবং পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..