× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

একটি শিশু মারা গেল বিলাওয়ালের প্রটোকলে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর প্রটোকল রক্ষার কারণে হাসপাতালে প্রবেশ করতে না পারায় ১০ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার গুরুতর অসুস্থ শিশুটিকে কোলে নিয়ে তার বাবা ছুটে গিয়েছিলেন করাচির সিভিল হাসপাতালে। কিন্তু সেখানে বিলাওয়াল ভুট্টো মায়ের নামে ‘বেনজির ভুট্টো ট্রমা সেন্টার’ উদ্বোধন করছিলেন বলে নিরাপত্তাকর্মীরা অসুস্থ ওই শিশুর বাবাকে ভেতরে যাওয়ার অনুমতি দেননি।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, শিশুটিকে কোলে নিয়ে তার বাবা দৌড়ে হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে হাসপাতালে প্রবেশ করতে দেননি।

শিশুটির মৃত্যুর পর তার বাবা ফয়সাল অভিযোগ করেন, বিলাওয়ালকে হাসপাতালে ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা দেওয়ার কারণে যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তার মেয়ে মারা গেছে।

ফয়সাল জানান, বিলাওয়াল ভুট্টোর নিরাপত্তার জন্য রাস্তায় ব্যাপক ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। তার আসার কারণে হাসপাতালে ঢোকার ছয়টি পথই বন্ধ করে দেওয়া হয়েছিল। বিলাওয়ালের সঙ্গে ছিলেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী কাইম আলী শাহ।

তিনি বলেন, ‘প্রথমে আমি মোটরসাইকেল দিয়ে আসি। পরে জ্যামের কারণে রাস্তায় মোটরসাইকেল ফেলে হেঁটে হাসপাতালে পৌঁছাই। কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ আমাকে হাসপাতালের জরুরি বিভাগের বাইরে এক ঘণ্টারও বেশি সময় আটকে রেখেছিল। এ কারণেই আমার মেয়ে বিসমার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, ১০ মিনিট আগে এলেই আমার মেয়েকে বাঁচানো যেত।’


এ ক্যটাগরির আরো খবর..