× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিল্পখাতের বিকাশ ঘটাতে কাজ করছে সরকার -শিল্প প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

শিল্পখাতের বিকাশ ঘটিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নতুন প্রজন্মকে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। আগামী দিনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে। বলেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

আজ রাজধানীর মিরপুর ১০-এ ৪৪তম জাতীয় শোক দিবস উপলক্ষে কাফরুল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো-সহ সকল ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি অর্জিত হয়েছে। খাদ্য, মাছ, সবজি উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য পঙ্কজ নাথ এবং যুগ্মসাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু।


এ ক্যটাগরির আরো খবর..