× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

পিআইডি

শিল্প মন্ত্রণালয়ে ই-লাইব্রেরি ও ডে-কেয়ার সেন্টার উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
humayun

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি আজ রাজধানীর মতিঝিলস্থ শিল্প মন্ত্রণালয় ভবনে অত্যাধুনিক ই-লাইব্রেরি এবং ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেছেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ই-লাইব্রেরি উদ্বোধন করে শিল্পমন্ত্রী বলেন, এটি শিল্প মন্ত্রণালয়ের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধিবৃত্তিক চর্চা/পাঠ্যাভ্যাস বৃদ্ধিতে সহায়তা করবে ও জ্ঞান অনুসন্ধানে উদ্বুদ্ধ করবে।

ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের পঞ্চম তলায় স্থাপত ডে-কেয়ার সেন্টারটিতে কর্মকর্তা-কর্মচারীরা অফিস চলাকালীন সময়ে তাদের ছোট শিশুদের রাখতে পারবেন। এতে তারা শিশু নিয়ে দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করতে পারবেন।

ই-লাইব্রেরি উদ্বোধনকালে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানসমূহের মাঝে এ ধরণের উদ্যোগ প্রথম। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশিত Article/Journal/Publication ই-লাইব্রেরিতে সংরক্ষণ করা যাবে। ই-লাইব্রেরি একটি ইন্টেলেকচুয়াল স্টোরেজ হিসেবে কাজ করবে। এছাড়া, শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনা ও ম্যাগাজিন সহজে বিশ্বের যে কেউ দেখতে ও পড়তে পারবে যা মন্ত্রণালয়ের ব্র্যান্ডিং সহজতর করবে।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের নিচতলায় স্থাপিত ই-লাইব্রেরি একটি অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর লাইব্রেরি, যেখানে মনোরম পরিবেশে মুদ্রিত বইয়ের পাশাপাশি ইলেকট্রনিক বই বা ই-বুক পড়ার সুবিধা থাকছে। ৯৫০ বর্গফুট জায়গার এই লাইব্রেরিতে প্রায় ২০০০ বইয়ের সমাহার থাকবে যা ই-লাইব্রেরি ওয়েবসাইট ব্যবহার করে অনুসন্ধান করা যাবে। সরকারি বন্ধের দিন ব্যতীত অফিস চলাকালীন লাইব্রেরিতে বই পড়া ও বই ইস্যু করা যাবে।

Individual ID/Password এর মাধ্যমে মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা/কর্মচারী ই-লাইব্রেরিতে যুক্ত হয়ে ক্যাটাগরিভিত্তিক বই অনুসন্ধানের (Search) পাশাপাশি বই ধার নিতে বা পড়তে পারবে। ডিজিটাল পদ্ধতিতে লাইব্রেরি ম্যানেজমেন্ট করায় খুব সহজে বই উত্তোলন/জমাদান সংক্রান্ত ডাটাবেইজ মেইনটেনই করা যাবে এবং কার কাছে কতটি বই ফেরত দেয়ার জন্য Pending আছে তার তথ্য খুব সহজে বের করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..