× Banner
সর্বশেষ
ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মাদারীপুর প্রতিনিধি

শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ 

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে শ্রমিকদের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আরমান সরদার(৩৫) নামে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় বাসস্ট্যান্ডে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকাগামী বাস চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন যাত্রীরা। শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যায় জেলার শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর নামক বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী ইথু ঢাকায় যাওয়ার জন্য শিবচরের পাঁচ্চর গোলচত্বরে যান। সেখানে গিয়ে তিনি একটি প্রাইভেটকার ভাড়া নিতে চান। এ সময় ভাড়া নিয়ে প্রাইভেটকার চালকের সাথে বাক-বিতন্ডা বাঁধে তার। খবর ছড়িয়ে পড়লে আজমল হুদা চৌধুরী পক্ষের লোকজন এসে হাজির হয় গোল চত্বর বাস স্ট্যান্ড এলাকায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডে ফারুক মোল্লা নামের এক ব্যক্তির অফিসে (পরিবহন সংশ্লিষ্ট) হামলার ঘটনা ঘটে। এ সময় পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে ওই এলাকার নজরুল সরদারের ছেলে আরমান গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ও শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি ফুটেজ সংরক্ষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলিবিদ্ধ হবার গুঞ্জন ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড পরিবহন শুন্য হয়ে পড়ে। বিপাকে পড়েন যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন,’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। ‘
রফিকুল ইসলাম মিন্টু


এ ক্যটাগরির আরো খবর..