× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

এমপিওভুক্ত হলে বকেয়া সমস্ত বেতনের টাকা ত্রাণ তহবিলে দিতে চান শিক্ষিকা লিপা রানী সরকার

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২০
শিক্ষিকা লিপা রানী সরকার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এক শিক্ষিকা প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে বকেয়া সমস্ত ১৪ মাসের বেতন দিতে খোলা চিঠির মাধ্যমে ইচ্ছা পোষণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি খোলা চিঠি প্রকাশ করেন।
ঠাকুরগাঁওয়ের ওই শিক্ষিকার নাম লিপা রানী সরকার। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মের সহকারী শিক্ষিকা।
প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে বকেয়া সমস্ত ১৪ মাসের টাকা ত্রাণ সহযোগিতা দেওয়ার জন্য যেভাবে ফেসবুকে খোলা চিঠি দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো:-
বরাবর,
জননেত্রী শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়: মাননীয় প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে বকেয়া সমস্ত ১৪ (চৌদ্দ) মাসের বেতন প্রদান প্রসঙ্গে।
মাননীয় প্রধানমন্ত্রী,
যথাযথ সম্মানপ্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি আকারে ছড়িয়ে পরেছে করোনাভাইরাস। দেশের এই দুর্যোগ মুহূর্তে আমি আপনার ত্রাণ তহবিলে আমার বকেয়া ১৪ মাসের বেতন ভাতা দিতে আগ্রহী। তবে তার আগে আমার চাকুরীর বর্তমান অবস্থা নিম্নে বর্ণনা করছি।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) ১৯/১২/২০১৮ইং তারিখের বিজ্ঞপ্তিতে আমি এম.পি.ও ভুক্ত পদে আবেদন করি ও গত ২৪/০১/২০১৯ ইং তারিখে সহকারী শিক্ষক হিসেবে জাতীয় মেধা তালিকায় নির্বাচিত হই। তার প্রেক্ষিতে আমাকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ করা হইলে আমি উক্ত প্রতিষ্ঠানে হিন্দু ধর্ম পদে ২৩/০২/২০১৯ ইং তারিখে যোগদান করি এবং যোগদানের সময় জানতে পারি উক্ত প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হলেও আমার পদটি নন এম.পি.ও (প্রভাতী শাখা)। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুলের কারণে আমি শূন্যপদের এমপিও ভুক্ত শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েও এখনও এমপিও ভুক্ত হতে পারি নাই।
উক্ত ভুলটি সংশোধনের জন্য আমি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে লিখিত আকারে একাধিকবার জানালেও এখন পর্যন্ত সমাধান পাইনি। ফলে গত ১৪ মাস ধরে বিনা বেতনে আর্থিক কষ্টে শিক্ষকতা অব্যহত রেখেছি।
বিধায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার সমস্যার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার নিকট জোর অনুরোধ করছি এবং আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। সাধারণ ছুটির পরে আমাকে এমপিও ভুক্ত করা হলে আমার বকেয়া ১৪ মাসের বেতন ভাতা সম্পূর্ণ জাতীয় এই দুর্দিনে আপনার ত্রাণ তহবিলে দান করবো।
আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনায়।


এ ক্যটাগরির আরো খবর..