× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

শিক্ষায় বিনা সুদে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

admin
হালনাগাদ: রবিবার, ১২ আগস্ট, ২০১৮

বিশ্বব্যাংক বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে ঋণ ও মঞ্জুরি হিসেবে ৫২ কোটি ডলার সহায়তা দিচ্ছে। এর মধ্যে ৫১ কোটি ডলার ঋণ ও এক কোটি ডলার অনুদান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘ট্রান্সফর্মিং সেকেন্ডারি এডুকেশন ফর রেজাল্টস (টিএসইআর)’ শীর্ষক প্রকল্পে ৬ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী উপকৃত হবে।

এতে পাঠদান ও শিক্ষার্থীদের মেধার বিকাশ হবে। বিশেষ করে এ প্রকল্পে ছাত্রী ও গরীব শিক্ষার্থীরা উপকৃত হবে।

এ প্রকল্প শিক্ষার উন্নয়নে পাঠ্যসূচির আধুনিকায়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি শিক্ষা উপকরণ ও পরীক্ষা সংস্কারে সহায়তা করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার শেরেবাংলানগরে এনইসি-২ সম্মেলন কক্ষে এই চুক্তি সই হবে।

চুক্তিতে সই করবেন ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান।

বিশ্বব্যাংকের ঋণদাতা সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই ঋণ দেবে।

সুদমুক্ত ৬ বছর রেয়াতে শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ৩৮ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..