× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

শিক্ষার্থীর মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হলে এটা হবে শিক্ষার্থীদের জন্য মারাত্বক অপমানজনক – অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক

admin
হালনাগাদ: বুধবার, ২২ মার্চ, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন- শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিশু কিশোররাই আগামী দিনের কর্ণধার।

তিনি গতকাল নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৭৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন-বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি তার মা বাবা ভাই আত্বীয় স্বজনকে হারিয়েছেন। তবুও তিনি দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক বলেন- কোনো শিক্ষার্থীর মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হলে এটা হবে শিক্ষার্থীদের জন্য মারাত্বক অপমানজনক।

হবিগঞ্জে ৪০ শতাংশ মানুষ শিক্ষিত। বাকীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত! এর অন্যতম কারণ পরিবেশ। শিক্ষার পরিবেশ যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে সচেতন মহলকে আরও দৃষ্টি রাখতে হবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনেক সময় বন্ধ  করে রাখা হয়। এটি কেন হবে? শিক্ষার্থীদের জন্য ল্যাব উন্মুক্ত রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেন-শিক্ষার্থীদেরকে আধুনিক মনমনাসিকতায় বেড়ে উঠতে হবে। তাদের একটি বিশেষ লক্ষ্য থাকবে, সেটা যাতে মানুষের উন্নয়নের লক্ষ্য হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এর পরিচালক প্রফেসর মোঃ হারুন রশিদ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোওয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন, আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন।

অনুষ্ঠানে কোরআ্ন তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা মীর জিয়াউর রহমান। গীতা পাাঠ করেন শিক্ষক রানু কান্তি দাশ। প্রভাষক শাহিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। বক্তব্য রাখেন- যুক্তরাজ্য কমিউনিটি লিডার রাসেল চৌধুরী, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হেকিম, সৈয়দ আনহার আলী, মোস্তাকিম আলী প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাণী ভৌমিক, প্রভাষক ইকবাল বাহার তালুকদার প্রমূখ।

এছাড়াও আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম. এ আহমদ আজাদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, দৈনিক আমার সংবাদ নবীগঞ্জ প্রতিনিধি এম মুজিবুর রহমান, দৈনিক এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কিবরিয়া চৌধুরী, চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক বিবিয়ানার স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান সুহেল প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই প্রধান অথিতি এম,পি এম, এ মুনিম চৌধুরী বাবু ও বিশেষ অথিতি অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক সহ অথিতি বৃন্দের নরাম স¤বলিত ব্যানার মঞ্চ থেকে নামিয়ে আমেরিকা প্রবাসী গীতিকার ইয়াফিস ও গীতিকার ফখরুল ইসলামের ছবি সহ বিশাল এক ব্যানার টানানোর ঘটনায় আওয়ামীলীগ ও জাতীয়পার্টির নেতৃবৃন্দ সহ উপস্থিত সচেতন মহলের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..