× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে অধ্যক্ষ আটক

ACP
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে অধ্যক্ষ আটক

নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম আবু আবছার মো. মিজানুর রহমান তিনি উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা এবং একই এলাকার কুখ্যাত রাজাকার কমান্ডার আবু তাহের হাজী ওরফে কান কাটা তাহেরের  ছেলে ও স্থানীয় জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ।

শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

অতিরিক্তি পুলিশ সুপার,বেগমগঞ্জ (সদর সার্কেল) নাজমুল হাসান রাজিব অধ্যক্ষকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এখনো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, গত দুই দিন আগে আটককৃত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের (বলৎকার) ছাত্রীদের যৌন নির্যাতন ও মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মাদরাসা রক্ষায় এলাকাবাসী তার বহিষ্কার দাবি করে মানববন্ধন করলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। উল্লেখ্য,গত ফেব্রুয়ারি মাসে এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠে আটককৃত শিক্ষকের বিরুদ্ধে।


এ ক্যটাগরির আরো খবর..