× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে - ডা. জাহেদুর

দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ‎বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।

শনিবার (১১ জুলাই) ‎বিকেলে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের শুধু দক্ষ পেশাজীবী নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন ডা. জাহেদুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষবৃন্দ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জীবন গঠনে নানা পরামর্শ দেন অতিথিরা।

শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

দেশের তৃণমূলে কাজ করা ৫০০ সাংবাদিককে নিয়ে ধারাবাহিক ডকুমেন্টারি সিরিজ তৈরি করার ঘোষণা দেয় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..