× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

বিশ্ব আজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, রোবট শ্রম বাজার দখল করবে। নতুন প্রজন্মকে তাই চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী আজ বগুড়ার গাবতলীতে সৈয়দ আহম্মদ কলেজের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এক বিস্ময়ের নাম।  সবচেয়ে বেশি মানুষের ঘনত্বপূর্ণ এ দেশটি কীভাবে এত উন্নতি করতে পারে তাই আজ সারা বিশ্বের কাছে বিস্ময়। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।  বাংলাদেশ আজ তৈরি করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাশূন্যে প্রেরণ করেছে স্যাটেলাইট, কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি করা হচ্ছে টানেল, নিজস্ব  অর্থায়নে  তৈরি হচ্ছে  পদ্মা সেতু এবং ১১ হাজার  কমিউনিটি ক্লিনিক  স্থাপন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..