× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

পি আই ডি

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ করছে সরকার -তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ জুন, ২০২৩
বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩

সরকার তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বিপুল কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে বগুড়াসহ দেশজুড়ে স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হচ্ছে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ বগুড়া জেলার টিটু মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের উদ্যোগে বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ ও জেলার স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বগুড়াবাসীদেরকে আশ্বাস দিয়ে বলেন, শিগগিরই জেলায় ১০০ একর জায়গা জুড়ে বগুড়া শিল্পনগরী-২ হিসেবে হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে সেখান থেকেই মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের মতো হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের ফলে দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে এবং দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বগুড়া জেলার ৪৮ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

মেলায় সরকারি ও বেসরকারি মোট ৩৩টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করা হয়েছে। চাকরীপ্রার্থী ৬ হাজার ৭১৫ জন তরুণ -তরুণী অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন করেন। স্পটে সাক্ষাৎকার গ্ৰহণ করে যোগ্যতা অনুযায়ী ৫১ জনকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রদানের জন্য নির্বাচন করা হয়। বাকিদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়া হবে।

জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন ও রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বগুড়া চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান মিলন, শেখ রাসেল ডিজিটাল প্রকল্প পরিচালক, এস এ এম রফিকুন নবী লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প পরিচালক হুমায়ুন কবির প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..