× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধনে আওয়ামীলীগের হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে মহিলা হাফেজিয়া মাদরাসার দুই শিক্ষককে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মিথ্যা অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক বছর করে কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক, ছাত্রী ও তাদের নারী ও পুরুষ অভিভাবকরা। এ সময় তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর হযরত আয়েশা(রাঃ) মহিলা মাদরাসার এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে তার অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বৃহস্পতিবার দুপুরে মাদরাসায় গিয়ে অভিযুক্ত ইসমাইল হোসেন ও মোবারক হোসেনকে তার কার্যালয়ে নিয়ে যান এবং মাদরাসাটি সাময়িকভাবে বন্ধ করে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত দুই শিক্ষককে এক বছর করে কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো সাড়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসার সামনে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার কয়েকশ মহিলা ও ছাত্রী। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা পোড়া জলিলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কর্মীরা মহিলা ও শিশুদের উপর লাঠি নিয়ে হামলা চালায়।

হামলাকারীরা প্রতিবাদকারী সাইফুল ইসলাম ও মাদরাসা শিক্ষক দেলোয়ার হোসেনকে ব্যাপক মারপিট করে এবং রোকনুজ্জামান রোকন নামে অপর এক মৌলভীকে মারতে মারতে পাশের পুকুরে ফেলে দেয়। এ সময় অনেক মহিলাকে লাঠি হাতে নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতে দেখা যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ সময় মাদরাসার ভিতরে শত শত ছাত্রী ও তাদের মহিলারা অভিভাকরা হামলাকারীদের বিচার দাবী করে কান্নায় ভেঙ্গে পড়ে। তারা জানান, যে ছাত্রীর অভিযোগে দুজন হাফেজ শিক্ষককে জেল জরিমানা করা হলো সেই ছাত্রী আরো ৬বছর আগে হাজী মোহাম্মদ আলী নামে অপর এক বৃদ্ধ ক্বারীর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিল এবং পরে ঐ বৃদ্ধ হাজীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মাদরাসার কোন ছাত্রী এমন অভিযোগ না করলেও একই ছাত্রী বার বার একই অভিযোগ করায় বিষয়টি সাধারন মানুষের মনে প্রশ্নের সৃষ্টি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..