× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কোন বিকল্প নাই …. এমপি আনার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার মাধ্যমিক বিদ্যালয় ও বারবাজার বালিকা বিদ্যালয় এদুটি শিক্ষা প্রতিষ্টানে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তুুর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই ৪ তলা ভবন দুটির ভিত্তিপ্রস্তুুর শুভ উদ্বোধন করেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন আমি আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতাধীন ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছি। একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। এই সময় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিগণ বিদ্যালয়ের ছাত্র-ছাতীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..