× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

পিআইডি

শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন করে একে কর্ম উপযোগী করা হয়েছে -শিক্ষা উপমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
mohibul hasan

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিএম এর শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন করে একে কর্মোপযোগী করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক একটি প্রফেশনাল সংস্থা এসোসিয়েশন অভ্‌ চার্টার্ড সার্টিফাইড একাউনটেন্টস (এসিসিএ) উচ্চমাধ্যমিক পর্যায়ের একটি কোর্সকে সার্টিফিকেট দিচ্ছে। তিনি বলেন, এসিসিএ সনদ প্রদান করায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ ও স্বীকৃতি দু’টোই পাবে। সার্টিফিকেটধারীরা বিদেশে না গিয়েও ঘরে বসে কাজ করতে পারবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম স্পেশ্যালাইজেশন (এসিসিএ) এর অ্যাক্রিডিটেশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এসব কথা বলেন।

উল্লেখ্য, ১৭ আগস্ট, ২০২০ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এসোসিয়েশন অভ্‌ চার্টার্ড সার্টিফাইড একাউন্টটেন্টস (এসিসিএ) এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সারা বিশ্বে এসিসিএ বাংলাদেশে প্রথম উচ্চমধ্যমিক পর্যায়ের একটি কোর্সকে স্বীকৃতি প্রদান করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, এসিসিএ’র কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান।


এ ক্যটাগরির আরো খবর..