× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

শিক্ষা মানুষকে তার সমাজ বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ জুন, ২০২৫
সমাজ বা রাষ্ট্রের উপযোগী

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে; একটি হচ্ছে-শিক্ষা ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধন করে। অন্যটি হচ্ছে-শিক্ষা মানুষকে তার সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এ দু’টি দিকের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

উপদেষ্টা আজ ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত Skill-Focused Literacy for Out-of-School Adolescents (SKILFO) পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, SKILFO প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এ সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গাজীপুরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। ‌


এ ক্যটাগরির আরো খবর..