× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

শিক্ষা কতটুকু জ্ঞানার্জনে প্রত্যাশা পূরণ করছে তা আমাদের ভাবতে হবে- কৃষিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ মে, ২০১৯

কৃষিমন্ত্রী ড. মোঃ আঃ রাজ্জাক বলেছেন, শিক্ষা কতটুকু জ্ঞান অর্জনে প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং জাতির কল্যাণে আসছে তা আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। শিশুদেরকে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ঐতিহ্য সংস্কৃতি, খেলাধুলা ও জাতীয় দিবসগুলোতে কী ঘটেছে, কেন ঘটেছে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ক্রমান্বয়ে জানাতে হবে এবং তাদের নৈতিক শিক্ষা দিতে হবে।

মন্ত্রী আজ টাঙ্গাইলে মধুপুর উপজেলার কাকরাইদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মধুপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তছলিমা আহমেদ পলি, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..