× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

গৌরনদী প্রতিনিধি(হাসান)

গৌরনদীতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মেধাবী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নামেরী।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জী। অনুষ্ঠানে মেধা অন্বেষন প্রতিযোগীতার ১২ জন শিক্ষার্থীদের নগদ দুই হাজার টাকা, সনদ এবং অন্যান্য ক্যাটাগরীতে ৯০ জন শিক্ষক-শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..