বিনোদন ডেস্ক: শাহরুখ খান বলিউডের জনপ্রিয় এবং বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। আর তার পক্ষে কেনা সম্ভব না এমন কিছু কী থাকতে পারে। তবে সম্প্রতি এমনই এক আক্ষেপের কথা জানালেন কিং খান।
শাহরুখ বলেন, আমি একটি বিমান কিনতে চাই কিন্তু পর্যাপ্ত টাকা নাই। চলচ্চিত্রের পিছনেই আমার সব টাকা খরচ হয়ে যায়। আমি আসলেই ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতে চাই যাতে করে বেশি করে কাজ করতে পারি। সবসময় ভাবি, বিমান কিনব না চলচ্চিত্র বানাবো। শেষমেষ চলচ্চিত্রই বানাই।