× Banner
সর্বশেষ
বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ

শার্শায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা আদায় 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
শার্শায় ভ্রাম্যমান আদালত

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শায় সবজি, চাউল ও নিত্যপন্যের বাজারে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় ও অনাদায়ে এক বছরের জেলের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শার্শার নাভারন বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন
উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডল।
তিনি জানান, করোনার অযুহাতে কেজিতে চালের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে স্বজন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও দিনু এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা (মোট ২৫ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়েছে।
এসময় বাজারের অন্য ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে। বাজার সহনশীল পর্যায়ে রাখতে মনিটরিং সহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..