× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

শার্শা’য় ভ্যাকসিনেশন কমিটির সভা অনুষ্ঠিত, ২৬ ফেব্রুয়ারি দেওয়া হবে গণটিকা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
শার্শা'য় ভ্যাকসিনেশন কমিটির সভা অনুষ্ঠিত, ২৬ ফেব্রুয়ারি দেওয়া হবে গণটিকা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শা’য় উপজেলা ভ্যাকসিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টার সময় শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ভ্যাক্সিনেশন সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলীফ রেজা।

সভায়, কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের মাইক্রো পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনায় আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকার দিন ধার্য্য করে শার্শা উপজেলার বেনাপোল পৌর বিয়ে বাড়ি, নাভারন ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজ, সাড়াতলায় বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ডিগ্রী কলেজ, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজ ও বামনিয়া-সোনাতনকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিবেচিত হয়। উক্ত সভাশেষে টিসিবির সভা অনুষ্ঠিত হয়।

এসকল সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কর্মকর্তা(ভূমি) রাসনা শারমিন মিথি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, ডিহি ইউপি চেয়ারম্যান ছাদুজ্জামান মুকুল, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন শেণীর কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..